১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাব্যবস্থার সমালোচনা করে ছাত্রশিবির সভাপতির বক্তব্য

  • আপলোড সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • 19

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষিত বেকার তৈরির কারখানায় পরিণত হয়েছে। তিনি বুধবার (১২ আগস্ট) খুলনার শহিদ আমিনুল ইসলাম বিমান মিলনায়তনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।

সাদ্দাম অভিযোগ করেন, দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বেকার হওয়ার পেছনে মূল কারণ হলো পর্যাপ্ত বরাদ্দের অভাব। তিনি বলেন, গবেষণাক্ষেত্রে ঘাটতির কারণে দেশে বেকারত্বের সংখ্যা বাড়ছে। তিনি সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে বলেন, সেখানে শিক্ষার্থীরা বিদেশে পড়তে গেলেও ফিরে আসে, যা আমাদের দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে ঘটে না।

তিনি আরও উল্লেখ করেন, সরকারি চাকরির জন্য রাজনৈতিক পটভূমির প্রয়োজনীয়তা রয়েছে, যা মেধাবীদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে বাধা দেয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির মাহফুজুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে দুই শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ফুল, মিষ্টি, ক্রেস্টসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান সভাপতিত্ব করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

শিক্ষাব্যবস্থার সমালোচনা করে ছাত্রশিবির সভাপতির বক্তব্য

আপলোড সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬