বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮ বছরের অভিযাত্রায় উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে এসব তথ্য প্রকাশ করেন।
মাহদী আমিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের জনগণ, দলীয় সমর্থক ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তিনি গুম, খুন ও নির্যাতনের শিকার দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পোস্টে মাহদী আমিন বিএনপির ৪৮ বছরের মধ্যে ৪৮টি উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন। এর মধ্যে রয়েছে 'বাংলাদেশী জাতীয়তাবাদ' দর্শনের প্রবর্তন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা, সংবাদপত্রের অবাধ স্বাধীনতা, এবং দেশের প্রথম ফ্লাইওভার নির্মাণ।
তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দর্শন এবং বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
মাহদী আমিন বলেন, বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ত্যাগ ও আত্মদানের ইতিহাসই দলের অভিযাত্রার গৌরবময় অধ্যায়।























