র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ এর অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) হিসেবে যোগ দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি গত ২০ আগস্ট ঢাকায় র্যাব-৪ এ যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রামে র্যাব-৭ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান চট্টগ্রামে দায়িত্ব পালনকালে বহুল আলোচিত জঙ্গল সালিমপুরে অভিযান পরিচালনা করে আলোচনায় আসেন। ওই অভিযানে র্যাবসহ যৌথ বাহিনী সন্ত্রাসী ইয়াসিন বাহিনীকে তাড়া করে ২০ বছর পর জঙ্গল সালিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
র্যাব-৭ এ কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন অপরাধবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানের মধ্যে স্থানীয় অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান এবং অবৈধ অস্ত্র উদ্ধারের মতো উল্লেখযোগ্য কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।




















