০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিলের চাপে ৬৯ শতাংশ পরিবার অসন্তুষ্ট: ক্যাবের সমীক্ষা

  • আপলোড সময় : ০৬:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • 5

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, রাজশাহী সিটি করপোরেশন ও ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৬৯ শতাংশ পরিবার বিদ্যুৎ বিলের অতিরিক্ত চাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক গণসংলাপে সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

সমীক্ষায় অংশগ্রহণকারী ৮৯ শতাংশ পরিবার বিদ্যুৎ ব্যবহারের ফলে জীবনমানের উন্নতির কথা জানালেও ৫৫ শতাংশ পরিবার বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতাকে খারাপ বা খুব খারাপ বলে উল্লেখ করেছে।

রাজশাহী ও শৈলকুপার ৫৫৬টি পরিবারের ওপর পরিচালিত এ সমীক্ষায় দেখা যায়, গত এক দশকে প্রান্তিক গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। উত্তরদাতাদের ৮৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার এবং ৭৭ শতাংশ বৈচিত্র্যময় বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

সমীক্ষায় ১৩২.২৮ মেগাওয়াট-পিক ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার তথ্য তুলে ধরা হয়। সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে এ সম্ভাবনা কাজে লাগাতে পারলে বিদ্যুৎ উৎপাদন বাড়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে আলোচকরা দুর্গম ও চরাঞ্চলের মানুষের বিদ্যুৎ সুবিধার অভাব এবং যৌথভাবে মিটার ব্যবহারের কারণে দারিদ্র্য নিরূপণে ভুল হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন। ক্যাব বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সুপারিশ সরকারের কাছে হস্তান্তর করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

বিদ্যুৎ বিলের চাপে ৬৯ শতাংশ পরিবার অসন্তুষ্ট: ক্যাবের সমীক্ষা

আপলোড সময় : ০৬:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬