১২:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে অশ্লীল নৃত্য, ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত

  • আপলোড সময় : ০৮:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • 6

পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের ঘটনায় চিলাহাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকুর রহমান (আকাশ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সাংস্কৃতিক পরিবেশনায় অশ্লীলতা না হওয়ার নির্দেশনা দিয়েছিলেন।

তবে প্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান সুমন ও সদস্য সচিব মো. মেহেদি হাসান তুহিন চিলাহাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

এদিকে, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে দেবীগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ চিলাহাটি ইউনিয়নের সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীলতা না হওয়ার বিষয়ে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু তা অমান্য করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবককে গণধোলাই

প্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে অশ্লীল নৃত্য, ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত

আপলোড সময় : ০৮:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬