০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি

  • আপলোড সময় : ১১:২৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • 6

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরান। শুক্রবার (৩০ অক্টোবর) ইরানের নৌবাহিনী এ দাবি জানায়। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি প্রত্যাখ্যান করেছে।

সেন্টকম তাদের এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ড্রোন অক্ষত রয়েছে এবং সেগুলো হিসাবের মধ্যে রয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালিতে টহলরত উন্নত প্রযুক্তির একটি স্কোয়াড্রন সামুদ্রিক ড্রোন সেন্টকমের প্রতিরক্ষাব্যবস্থাকে সহায়তা করছে।

ইরানের নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালির পূর্বদিকে অভিযান চালানোর সময় একটি ‘শত্রুপক্ষের চালকবিহীন সামুদ্রিক যান’ ধ্বংস করা হয়েছে, তবে ড্রোনটির পরিচয় বা মালিকানা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এছাড়া, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, দেশটির নিষিদ্ধ ঘোষিত এলাকায় চলাচলের পর দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় দুটি ট্যাংকারের চলাচল থামিয়ে দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ। সাম্প্রতিক এসব ঘটনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করেছে। তবে ড্রোন ধ্বংস এবং ট্যাংকারে আগুন লাগার ঘটনাগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাণীর সঙ্গে যৌনতার ছবি ও ভিডিও ধারণের অভিযোগে বাংলাদেশি শিক্ষক গ্রেপ্তার

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি

আপলোড সময় : ১১:২৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬