০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় মাটির নিচে মিলল প্রায় ২ কোটি টাকার স্বর্ণের দলা

  • আপলোড সময় : ০৭:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • 3

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের টিবুবুরার কাছে মাউন্ট স্টুয়ার্ট স্টেশনে এক অপেশাদার অনুসন্ধানকারী মাটির নিচে প্রায় ২ কোটি টাকার স্বর্ণের একটি দলা খুঁজে পেয়েছেন।

সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনায় অনুসন্ধানকারী ব্যক্তি পুরোনো পেরেক, ঘোড়ার খুরের লোহা ও সীসার গুলি খুঁজে পাওয়ার পর হঠাৎ করে একটি হলুদ রঙের বিন্দু দেখতে পান। পরে মাটি সরিয়ে বেরিয়ে আসে স্বর্ণের বড় একটি দলা, যার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা। এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বর্ণের দলাটি খুঁজে পাওয়ার সময় ওই ব্যক্তি বলেন, “টুকরাটির আকারের তুলনায় শুরুতে সংকেত খুব জোরালো ছিল না। তবে প্রায় ১০০ মিলিমিটার গভীরে যাওয়ার পর যন্ত্রটি তীব্র শব্দ করতে থাকে।”

এই স্বর্ণের দলার ওজন প্রায় ১ দশমিক ২ কেজি, যার মধ্যে আনুমানিক ৯৪০ গ্রাম খাঁটি স্বর্ণ রয়েছে। বিশেষজ্ঞরা এর দাম ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার নির্ধারণ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৬ লাখ থেকে ১ কোটি ৯৯ লাখ টাকা।

স্বর্ণের দলাটি ‘টিবুবুরা স্পাড’ নামে পরিচিতি পেয়েছে এবং এর আবিষ্কারের মুহূর্তের ভিডিওতে অনুসন্ধানকারীর উচ্ছ্বাসও দেখা যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

অস্ট্রেলিয়ায় মাটির নিচে মিলল প্রায় ২ কোটি টাকার স্বর্ণের দলা

আপলোড সময় : ০৭:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬