সরকার ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে। মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরের জন্য ৫ দিন, ঈদুল আজহার জন্য ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজার জন্য ২ দিন ছুটি থাকবে।
ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। ঈদুল ফিতরের আগে দুই দিন এবং পরে দুদিনসহ মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে, ঈদুল আজহার আগে দুদিন এবং পরে তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২৯ দিন ছুটি থাকবে, যার মধ্যে সাতদিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।
গত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন থাকবে।

























