০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আইএমএফ প্রতিনিধিদল, নবম পে-স্কেল নিয়ে আলোচনা শুরু

  • আপলোড সময় : ০৮:৫২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 69

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রোববার (১২ জুলাই) ঢাকায় পৌঁছেছে। পাঁচ দিনের সফরের অংশ হিসেবে তারা সরকারের নতুন ঋণ কর্মসূচি, অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি এবং বাজেট সহায়তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে।

আইএমএফের বাংলাদেশ মিশন প্রধানের নেতৃত্বাধীন এই প্রতিনিধিদল ১৬ জুলাই পর্যন্ত দেশে অবস্থান করবে। সফরের সময় অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথম বৈঠকে রাজস্বনীতি, বাজেট এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

দ্বিতীয় বৈঠকে নবম পে স্কেল এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ নিয়ে আলোচনা করা হবে। চলতি বাজেটে ঘোষিত এই পে স্কেল বাস্তবায়নে চলতি অর্থবছরে ৪৪ হাজার কোটি টাকা এবং পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য বছরে ১ লাখ ৬ হাজার কোটি টাকারও বেশি প্রয়োজন হবে।

আইএমএফ জানতে চায়, বর্তমান রাজস্ব ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সরকার কিভাবে এই অতিরিক্ত ব্যয় বহন করবে। এছাড়া, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় স্বাক্ষরিত ঋণচুক্তির পরিবর্তে নতুন সংস্কার কর্মসূচি, ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব ব্যবস্থার সংস্কার নিয়েও আলোচনা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতায় আঘাত: মাওলানা মুহিউদ্দীন রব্বানীর নিন্দা

ঢাকায় আইএমএফ প্রতিনিধিদল, নবম পে-স্কেল নিয়ে আলোচনা শুরু

আপলোড সময় : ০৮:৫২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬