০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের বদলির তদবিরে মন্ত্রণালয়ে ভিড়: শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ০২:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 10

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন ও তদবির নিয়ে মন্ত্রণালয়ে অতিরিক্ত চাপ রয়েছে। তিনি উল্লেখ করেন, শিক্ষকরা এত বেশি আসেন যে, অনেক সময় তিনি এবং প্রতিমন্ত্রী অফিসে প্রবেশ করতেও সমস্যায় পড়েন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই মিলনায়তনে ‘অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা’ বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, “বদলির তদবির নিয়ে শিক্ষকরা এত বেশি ভিড় করেন যে, আমি এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আমাদের অফিস কক্ষে ঢুকতেই পারি না।”

তিনি আরও বলেন, অধিকাংশ শিক্ষক ঢাকায় বদলি হতে আগ্রহী। এ কারণে বদলির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উপজেলা পর্যায়ে হস্তান্তর করা হয়েছে।

সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করা এবং মাঠপর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের ওপর হামলার ঘটনা বৃদ্ধি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে

শিক্ষকদের বদলির তদবিরে মন্ত্রণালয়ে ভিড়: শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ০২:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬