০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ০৮:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 16

বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

সোমবার রাত ৯টার দিকে শিক্ষামন্ত্রীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ বিষয়ে অপতথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হতে পারে। এ প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী এই তথ্য প্রকাশ করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ০৮:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬