০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

  • আপলোড সময় : ০২:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 6

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরের শহরতলি ওভেরভিলিয়ে শহরে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে একটি গ্যাস বিস্ফোরণে দুই বছর বয়সী বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে নয়টার দিকে সেইন-সাঁ-দনি ডিপার্টমেন্টের রুই পল-ভেরলেন এলাকায় একটি প্যাভিলিয়ন ধরনের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে বাড়ির একটি অংশ ধসে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল।

ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে গ্যাস লিক থেকেই বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, তবে এর সুনির্দিষ্ট উৎস ও কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযানে প্রায় ১১০ জন দমকলকর্মী অংশ নেন এবং দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম নাহিল, সে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে। বিস্ফোরণের সময় নাহিল গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওভেরভিলিয়ে শহরের মেয়র সোফিয়েন কারুমি এক বার্তায় আহতদের অবস্থা সম্পর্কে জানান এবং উদ্ধার অভিযানে অংশ নেওয়া সকলের প্রতি শ্রদ্ধা জানান। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে বিচারিক তদন্ত শুরু হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি কখনো আওয়ামী লীগ হবে না: ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

আপলোড সময় : ০২:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬