০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উনাই সিমন জিতলেন সেরা গোলকিপারের পুরস্কার

  • আপলোড সময় : ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • 9

২০২৬ সালের ব্যালন ডি’অরের সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন স্পেনের উনাই সিমন। তিনি স্পেন জাতীয় দল ও অ্যাথলেটিক বিলবাওয়ের গোলরক্ষক হিসেবে পরিচিত। উনাই সিমন ২০২৬ বিশ্বকাপেও সেরা গোলকিপারের পুরস্কার অর্জন করেন।

এ বছরের সেরা কোচ নির্বাচিত হয়েছেন স্পেন জাতীয় ফুটবল দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পান। সেরা কোচের পুরস্কারের জন্য মনোনীত ছিলেন আর্সেনালের মিকেল আর্তেতা এবং বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি।

সেরা তরুণ ফুটবলার ‘মেন’স ইয়াং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। বার্সেলোনার এই ফরোয়ার্ড তার প্রতিভা ও পারফরম্যান্সের জন্য এ পুরস্কার পান। তিনি এবারের ব্যালন ডি’অর-এর অন্যতম দাবিদার।

ব্যালন ডি’অর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে এবং হ্যারি কেইন। তিনজনই এবারের ব্যালন ডি’অরের বড় দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাবুপুর গ্রামে স্থায়ী খেলার মাঠ নির্মাণ, ক্রীড়া প্রতিমন্ত্রীর আরও জমি উপহারের ঘোষণা

উনাই সিমন জিতলেন সেরা গোলকিপারের পুরস্কার

আপলোড সময় : ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬