১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে হাদি হত্যার বিচার দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 6

শহিদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে টালবাহানা ও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বারবার পেছানোর প্রতিবাদে রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (০৪ নভেম্বর) বিকেলে দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে শহরে পদযাত্রা করেন সংগঠনটির নেতাকর্মীরা।

পদযাত্রাটি শহরের কলেজ গেট থেকে শুরু হয়ে বনরূপা সিএনজি স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, রাঙামাটি হাদির পাঠশালার যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম ও সদস্যসচিব বুলবুল হোসেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, বাংলাদেশে যেন ভারতীয় আধিপত্যবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে ওসমান হাদি মানুষকে সতর্ক করে গেছেন। অথচ তাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও বিচার নিয়ে সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, গতকাল পর্যন্ত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ২১ বারের মতো পেছানো হয়েছে। তারা দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। আব্দুল্লাহ আল জাবের বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার মানুষের নিরাপত্তা দিতে পারছে না এবং দেশ পরিচালনায় কোনো দক্ষতার পরিচয় দিতে পারছে না।

পথসভা থেকে তিন দফা দাবিতে আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে আয়োজিত ‘শহীদি সমাবেশে’ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের ওপর হামলার ঘটনা বৃদ্ধি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে

রাঙামাটিতে হাদি হত্যার বিচার দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬