১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন হবে শিগগিরই

  • আপলোড সময় : ১২:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 14

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে ৩২টি সিসিটিভি ক্যামেরা, দুটি মনিটর ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম ক্রয় করা হয়েছে। খুব শিগগিরই হলের বিভিন্ন স্থানে এসব ক্যামেরা স্থাপন করা হবে। আগামী সপ্তাহে আরও ১২টি সিসিটিভি ক্যামেরা যুক্ত করা হবে বলে জানিয়েছেন হল সংসদের ভিপি আহসান হাবিব ইমরোজ।

বুধবার (১৫ জুলাই) বিকেলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুল আমিনের কাছে আনুষ্ঠানিকভাবে সিসিটিভি ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জাম হস্তান্তর করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম উপস্থিত ছিলেন।

ভিপি ইমরোজ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে সিসিটিভি ক্যামেরার দাবি ছিল। হলের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। তিনি ভবিষ্যতে হলের উন্নয়নে সাবেক শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নুরুল আমিন জানান, হলের আয় বৃদ্ধি করা গেলে সার্বিক উন্নয়ন সহজ হবে। তিনি ক্যান্টিনের খাবারের মান নিশ্চিত করতে প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান।

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তারা কাজ করছেন। তিনি হল সংসদের ভিপি আহসান হাবিব ইমরোজের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন হবে শিগগিরই

আপলোড সময় : ১২:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬