০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাব্যবস্থা ভেঙে চুরমার করেছে পতিত সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আল মাহমুদ

  • আপলোড সময় : ০২:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 13

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা পতিত সরকার ভেঙে চুরমার করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. আল মাহমুদ তিতুমীর।

শনিবার (২৫ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পতিত সরকার জনমিতিক বোঝা দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। জনমিতিক যেখানে লভ্যাংশ হওয়ার কথা ছিল, সেখানে জনমিতিক বোঝা নিয়ে আমরা বাস করছি। শিক্ষিত বেকারত্বের হার বেড়েছে এবং শিক্ষাব্যবস্থা ভেঙে চুরমার করে দেয়া হয়েছে।

ড. আল মাহমুদ আরও জানান, দেশে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের অভাব রয়েছে, যার ফলে ৪১ শতাংশ মানুষ এই সমস্যার সম্মুখীন। এদের মধ্যে নারীদের সংখ্যা ৬২ শতাংশ। তিনি বলেন, বেকারত্বের সংখ্যা ২০২০ সাল থেকে বৃদ্ধি পেয়েছে এবং এসব সমস্যা থেকে উত্তরণ করতে হবে।

তিনি সরকারের পক্ষ থেকে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর কথা উল্লেখ করেন এবং জানান, বর্তমানে শিক্ষা খাতে ২ শতাংশ ও স্বাস্থ্য খাতে ২ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে। তিনি শিক্ষাখাতে গুণগত পরিবর্তন আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

শিক্ষাব্যবস্থা ভেঙে চুরমার করেছে পতিত সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আল মাহমুদ

আপলোড সময় : ০২:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬