০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জন কন্যাশিশু: মহিলা পরিষদ

  • আপলোড সময় : ০৬:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 1

বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, চলতি বছরের আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিদিন গড়ে আটজন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হচ্ছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহিলা পরিষদ জানায়, আগস্ট মাসে নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। এর মধ্যে ৫৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এ মাসে ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জন কন্যাশিশু এবং ১৮ জন নারী। ধর্ষণের শিকার নারী ও কন্যাশিশুদের মধ্যে ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, আগস্টে যৌন সহিংসতার শিকার হয়েছেন ৩০ জন, যার মধ্যে ২৪ জন কন্যাশিশু। এছাড়া, ১১ জন কন্যাশিশুসহ মোট ১৪ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন।

অন্যদিকে, নারী ও কন্যাশিশুরা হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ এবং অপহরণের মতো নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতে ভোট দেওয়ার পর মানুষের হতাশা: হাফিজ ইব্রাহিম

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জন কন্যাশিশু: মহিলা পরিষদ

আপলোড সময় : ০৬:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬