গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, দেশে বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা রয়েছে। তিনি জানান, গত ৭ মাসের ভর্তুকি এক মাসে দিতে হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ১৭-১৮ ঘণ্টা কাজ করছেন এবং বেশিরভাগ মন্ত্রী-এমপিরা চেষ্টা করছেন। তবে তিনি উল্লেখ করেন, স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে হচ্ছে।
তিনি বলেন, গত ১৬-১৭ বছর দেশে গণতন্ত্রের অভাব ছিল এবং অনেক মানুষের রক্তের বিনিময়ে বর্তমানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
এসময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী উপস্থিত ছিলেন।























