০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

  • আপলোড সময় : ০৭:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 2

সীমান্তের ওপার থেকে রাজনৈতিক উদ্দেশ্যে নিরীহ গার্মেন্টস শ্রমিকদের উসকে দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সরকার গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি বিশ্বাস করে না এবং সহিংস আন্দোলনের কোনো কারণ ছিল না।

রোববার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শ্রমিক অসন্তোষ নিয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তরিক এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সচেষ্ট রয়েছে। তিনি জানান, শ্রমিকদের ন্যায্য স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে, তবে সহিংসতা বা নৈরাজ্য বরদাশত করা হবে না।

গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যেন আগামীকাল সোমবার থেকে কারখানা চালু রাখেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারখানার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি ও আওয়ামী লীগের মন্ত্রিত্বের প্রস্তাবের অভিযোগ করেছেন চরমোনাই পীর

শ্রমিকদের উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপলোড সময় : ০৭:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬