১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমা চাওয়ার চারটি ধাপ: সম্পর্ক মেরামতের পথ

  • আপলোড সময় : ০৪:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • 5

কাউকে কষ্ট দেওয়ার পর মুখে ‘সরি’ বলা সহজ হলেও সেই কথায় সব অভিমান দূর হয় না। সম্পর্কের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজন নিজের আচরণের প্রভাব বোঝা, ভুলের দায় স্বীকার করা এবং ভবিষ্যতে পরিবর্তনের প্রমাণ দেওয়া। যুক্তরাষ্ট্রের ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী মলি হাওয়েসের মতে, আন্তরিক ক্ষমা প্রার্থনা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এর চারটি ধাপ অনুসরণ করলে ব্যক্তিগত সম্পর্কে তৈরি হওয়া দূরত্ব কমানো এবং পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হতে পারে।

হাওয়েস তার লেখা ‘এ গুড অ্যাপোলজি: ফোর স্টেপস টু মেক থিংস রাইট’ বইয়ে কার্যকর ক্ষমা প্রার্থনার চারটি ধাপ ব্যাখ্যা করেছেন। দীর্ঘদিনের চিকিৎসা ও পরামর্শদানের অভিজ্ঞতার আলোকে তিনি দেখিয়েছেন, কীভাবে ভুলের দায় নেওয়া এবং আচরণে পরিবর্তন আনার মাধ্যমে সম্পর্কের ক্ষতি মেরামতের চেষ্টা করা যায়।

ক্ষমা চাওয়া কঠিন কেন? নিজের ভুল স্বীকার করা অনেকের জন্য সহজ নয়। হাওয়েসের ব্যাখ্যা অনুযায়ী, মানুষ সাধারণত দ্রুত সিদ্ধান্ত নিতে অভ্যস্ত। নিজের আচরণ বা সিদ্ধান্ত ভুল ছিল কি না, তা নতুন করে পর্যালোচনা করতে মানসিক পরিশ্রম প্রয়োজন।

ক্ষমা প্রার্থনার প্রথম ধাপ হলো অপর ব্যক্তির অভিজ্ঞতা ও অনুভূতি মনোযোগ দিয়ে শোনা। এরপর নিজের আচরণের দায় স্বীকার করা এবং ভুলের কারণে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া জরুরি। শেষ ধাপ হলো নিজের আচরণে স্থায়ী পরিবর্তন আনা। হাওয়েসের মতে, আন্তরিকতা ছাড়া ক্ষমা চাওয়ার বিশেষ কোনো মূল্য নেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

ক্ষমা চাওয়ার চারটি ধাপ: সম্পর্ক মেরামতের পথ

আপলোড সময় : ০৪:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬