১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জানালেন বিরোধীদলীয় নেতা

  • আপলোড সময় : ১১:৪১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 2

দেশের পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, "শিল্প বাঁচলে দেশ বাঁচবে-এটা ঠিক। আবার এটাও ঠিক শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।" তাই শ্রমিকদের ন্যায্য বেতন পাওয়ার ক্ষেত্রে সরকারকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

বুধবার (৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বেতন-ভাতাসহ অন্যান্য দাবিতে আন্দোলন করছেন।

তিনি উল্লেখ করেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবন ধারণ করা আসলেই অনেকটাই অসম্ভব।" শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনারা বাঁচিয়ে রাখুন আপনার প্রতিষ্ঠান।"

জামায়াত আমির মালিকপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, শ্রমিকদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করলে সমস্যা সমাধান সহজ হবে। তিনি গাজীপুরের শ্রীপুরে নিহত পোশাকশ্রমিক তৌফিকের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে দুই শিক্ষার্থীর হাতে লেখা কোরআন ও ছবি উপহার

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জানালেন বিরোধীদলীয় নেতা

আপলোড সময় : ১১:৪১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬