০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর প্রদেশে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

  • আপলোড সময় : ০১:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 2

ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দীপাবলি ও হোলি উৎসবে দরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে রান্নার গ্যাসের (এলপিজি) সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি জানান, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত যোগ্য পরিবারগুলো বছরে দীপাবলি ও হোলি উপলক্ষে একটি করে বিনামূল্যের এলপিজি সিলিন্ডার পাবে।

এদিন রাজ্যের ১ কোটি ৮৯ লাখের বেশি সুবিধাভোগীর জন্য গ্যাস সিলিন্ডার রিফিলের ভর্তুকি বিতরণ কর্মসূচিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচির জন্য রাজ্য সরকার ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ করেছে।

যোগী আদিত্যনাথ অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডারের দাম ও কেন্দ্রীয় সরকারের ভর্তুকির হিসাব তুলে ধরেন। তিনি জানান, একটি গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ৯৮৩ দশমিক ৪৫ রুপি, যার মধ্যে কেন্দ্রীয় সরকার ৩৩৫ রুপি ভর্তুকি দেয়। ফলে গ্রাহককে ৬৪৮ দশমিক ৫৫ রুপি দিতে হয়।

মুখ্যমন্ত্রী বলেন, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা দরিদ্র পরিবারগুলোকে দীপাবলি ও হোলিতে একটি করে বিনামূল্যের সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, গ্যাসের খরচের এই সাশ্রয় হওয়া অর্থ দিয়ে পরিবারগুলো দীপাবলির মিষ্টি ও প্রদীপ কিনতে পারবে।

অনুষ্ঠানে বর্তমান সরকারের সময়ে এলপিজি সংযোগের প্রাপ্যতা এবং কংগ্রেস সরকারের আমলের পরিস্থিতির তুলনাও করেন যোগী আদিত্যনাথ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পরীমনির পাশে দাঁড়ালেন লেখিকা তসলিমা নাসরিন

উত্তর প্রদেশে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

আপলোড সময় : ০১:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬