১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আরিফিন শুভ হলেন ইস্পাহানি বেকারি ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর

  • আপলোড সময় : ০২:৫৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 3

জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ইস্পাহানি বেকারি ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। এ উপলক্ষে গত ২৬ অক্টোবর ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ইস্পাহানি করপোরেট অফিসে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইস্পাহানি ফুডস লিমিটেডের পরিচালক ইমাদ ইস্পাহানি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় আরিফিন শুভ ইস্পাহানি বেকারি ফ্রেশের বিভিন্ন ব্র্যান্ড ক্যাম্পেইন, প্রচারণামূলক কার্যক্রম ও বিপণন উদ্যোগে অংশ নেবেন।

ইস্পাহানি গ্রুপের ঐতিহ্য ও সুনামের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ভোক্তাদের কাছে মানসম্মত বেকারি পণ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। আরিফিন শুভর জনপ্রিয়তা ও তারকাখ্যাতি ব্র্যান্ডটির প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে ইস্পাহানি ফুডস লিমিটেড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরিফিন শুভ বলেন, ‘ইস্পাহানির মতো একটি বৃহৎ, সুনামধন্য ও ঐতিহ্যবাহী ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। আশা করছি, ইস্পাহানি বেকারি ফ্রেশের সঙ্গে দারুণ কিছু কাজ করতে পারব।’

এই অংশীদারত্বের মাধ্যমে ইস্পাহানি বেকারি ফ্রেশের ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত হবে এবং ভোক্তাদের সঙ্গে ব্র্যান্ডটির সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছে ইস্পাহানি ফুডস লিমিটেড।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

আরিফিন শুভ হলেন ইস্পাহানি বেকারি ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর

আপলোড সময় : ০২:৫৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬