০৬:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে শিক্ষার্থীদের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা জারি

  • আপলোড সময় : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • 8

তুরস্কের জাতীয় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল গোপনীয়তা সুরক্ষায় নতুন নির্দেশনা জারি করেছে। নতুন এ নির্দেশনার আওতায়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ছবি বা ভিডিও ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে পারবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, এ–সংক্রান্ত পরিপত্র দেশের সব প্রাদেশিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন অনুযায়ী শিক্ষার্থীদের ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, সাইবার বুলিং, পরিচয় চুরি এবং শিশুদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে শিক্ষার্থীদের ছবি প্রকাশ তাদের বিভিন্ন ধরনের সাইবার অপরাধের ঝুঁকিতে ফেলতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

নতুন নির্দেশনার ফলে প্রচারণা বা বিজ্ঞাপনের উদ্দেশ্যে শিক্ষার্থীদের ছবি ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশেষ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে কঠোরভাবে নিয়ম মেনে চলতে হবে।

নির্দেশনা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করবে জাতীয় শিক্ষা মন্ত্রণালয়। নিয়ম লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: হুররিয়াত ডেইলি নিউজ

Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা সৌদি নাগরিকের

তুরস্কে শিক্ষার্থীদের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা জারি

আপলোড সময় : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬