গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) রজত জয়ন্তী ও ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখা আলোচনা সভা, অনলাইন পাবলিক স্পিকিং প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে।
বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। প্রধান আলোচক ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান। বক্তারা তরুণদের লেখালেখি ও মতপ্রকাশের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আইন, কৃষি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস এবং পরিবেশ বিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীল লেখালেখি ও সমসাময়িক বিষয় নিয়ে যুক্তিনির্ভর আলোচনা করার আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অনলাইন পাবলিক স্পিকিং প্রতিযোগিতার ফলাফল ঘোষণা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরের অর্জন ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন। বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান স্বাগত বক্তব্যে তরুণদের মেধা বিকাশ ও সমাজ পরিবর্তনে সংগঠনের ভূমিকা তুলে ধরেন। তিনি সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান।


























