বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে বিপদগ্রস্ত হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল আবেগঘন বার্তা দিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম ইকবাল লিখেছেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের অনেক এলাকা এখন বন্যাকবলিত। লাখো মানুষ পানিবন্দি। অনিশ্চয়তা ও দুর্ভাবনায় দিন পার করছে অসংখ্য মানুষ।’
তিনি আরও বলেন, ‘এই বিপর্যয়ে আক্রান্ত মানুষদের সমব্যথী আমরাও। বানভাসি মানুষদের জন্য বিসিবির পক্ষ থেকে যতটুকু সহায়তা করা সম্ভব, আমরা অবশ্যই করব।’
বন্যার্তদের এই সংকটময় পরিস্থিতিতে সামর্থ অনুসারে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তামিম বলেন, ‘আশা করি, এই দুর্যোগ দ্রুত কেটে যাবে। ততদিন পর্যন্ত সর্বস্তরের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি অসহায় মানুষদের পাশে থাকার ও সাধ্যানুযায়ী যতটুকু করা যায়, তা করার।’


























