০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১১৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

  • আপলোড সময় : ০৩:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 7

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ২০২৫-২৬ অর্থ বছরে ১১৭ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের হল রুমে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম এবং প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “মেধাবী শিক্ষার্থীদের মধ্যে থেকে একটি অংশ আজ এই সম্মানজনক পুরষ্কার লাভ করেছেন। মনে রাখবেন, আপনাদের প্রদানকৃত অর্থ রাষ্ট্রের সকল স্তরের মানুষের ট্যাক্স থেকে যোগান দেওয়া হয়।”

উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, “এই বৃত্তি প্রদানের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের প্রচেষ্টা ও সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অনুপ্রাণিত করা।” তিনি শিক্ষার্থীদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিবছর সারা দেশ থেকে মেধাবীদের বাছাই করে নিয়ে আসে। আশা করি, আপনারা গ্লোবাল পর্যায়ে নিজেদের স্থান করে নিবেন।”

উল্লেখ্য, গত ৩০ জুন ৬ ফ্যাকাল্টিতে মোট ৪০২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা সৌদি নাগরিকের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১১৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

আপলোড সময় : ০৩:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬