০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতদের জন্য পুনঃপরীক্ষার সিদ্ধান্ত আগামী সপ্তাহে

  • আপলোড সময় : ১০:০০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • 10

বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ে অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য সম্ভাব্য পুনঃপরীক্ষা নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শনিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষার আয়োজন করা হলে আগ্রহী পরীক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে।

এদিকে, এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের পরিকল্পনা থাকলেও তা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততা এবং এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত জটিলতার কারণে ফল প্রকাশ কয়েক দিন পিছিয়ে যাচ্ছে। শিক্ষা বোর্ডগুলোর আশা, চলতি জুলাই মাসের শেষের দিকে ফল প্রকাশ করা সম্ভব হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান জানান, দাখিল পরীক্ষার ফল প্রস্তুতির কাজ প্রায় শেষ। স্থগিত পরীক্ষাগুলোর বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা সৌদি নাগরিকের

এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতদের জন্য পুনঃপরীক্ষার সিদ্ধান্ত আগামী সপ্তাহে

আপলোড সময় : ১০:০০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬