০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

  • আপলোড সময় : ০৪:১৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • 8

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, দেশের পরীক্ষা ব্যবস্থা সংস্কার ও সুসংহত করার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

মোদি জানান, এই টাস্কফোর্সের পেশ করা প্রতিবেদনের ভিত্তিতে আসন্ন পরীক্ষাগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করার কাজ শুরু হবে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিন এই ঘোষণা আসে, যা ককরোচ জনতা পার্টির নেতৃত্বাধীন আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা ব্যক্তিরা বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। এ বিষয়ে দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের পাশাপাশি সংসদে কঠোর আইন পাসের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নতুন টাস্কফোর্সে নন্দন নিলেকানি, ইসরোর সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, আইআইটি চেন্নাইয়ের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষাসচিব অনিতা কাওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃত লাল মিনা অন্তর্ভুক্ত রয়েছেন।

নন্দন নিলেকানির প্রযুক্তিগত দক্ষতা ভারতের জাতীয় পরীক্ষা পদ্ধতিকে আধুনিক ও নির্ভুল করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

ভারতের পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

আপলোড সময় : ০৪:১৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬