০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গম জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের জন্য টেলিটকের নতুন ডাটা অফার

  • আপলোড সময় : ১২:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 8

টেলিটক বাংলাদেশ লিমিটেড দুর্গম অঞ্চলের জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ ডাটা ও ভয়েস অফার চালু করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) টেলিটকের কার্যালয়ে এই অফারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষায়িত ‘প্রান্ত’ সিরিজের আওতায় তিনটি ডাটা ও ভয়েস প্যাকেজ চালু করা হয়েছে, যা হলো— ‘প্রান্ত বেসিক’, ‘প্রান্ত স্মার্ট’ এবং ‘প্রান্ত কানেক্ট’। এসব প্যাকেজ গ্রাহকদের প্রয়োজন ও ব্যবহার উপযোগিতা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য টেলিটক একটি আকর্ষণীয় ডাটা অফারও চালু করেছে। এই অফারের আওতায় ২২৯ টাকায় ২০ জিবি ডাটা পাওয়া যাবে, যার মেয়াদ ৩০ দিন।

গ্রাহকরা নির্ধারিত ‘USSD Code’ ডায়াল অথবা নির্দিষ্ট পরিমাণ রিচার্জের মাধ্যমে এই অফার গ্রহণ করতে পারবেন। অফারের বিস্তারিত তথ্য টেলিটকের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।

টেলিটক বাংলাদেশ লিমিটেড জানিয়েছে, তারা দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও নতুন পণ্য ও সেবা চালু করার উদ্যোগ অব্যাহত রাখবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল

দুর্গম জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের জন্য টেলিটকের নতুন ডাটা অফার

আপলোড সময় : ১২:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬