০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর বিক্ষোভ, শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা প্রত্যাহারের দাবি

  • আপলোড সময় : ০৫:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 9

এনটিআরসিএর (NTRCA) মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি সোহরাওয়ার্দী হল হয়ে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘কমিটি না মেধা—মেধা মেধা’, ‘শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না, চলবে না’ এবং ‘ক্ষমতা না জনতা—জনতা জনতা’।

মিছিল শেষে চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ চালুর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি অনেকাংশে কমেছিল। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দিলে দুর্নীতির প্রসার ঘটবে এবং মেধাবীরা বঞ্চিত হবেন।

রনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় সংস্কার ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তিনি জানান, যদি এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে শিক্ষার্থীরা আবারও আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে।

বিক্ষোভে চাকসুর নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সন্তানদের সাক্ষাৎকার, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যাচ বয়কটের হুমকি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর বিক্ষোভ, শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা প্রত্যাহারের দাবি

আপলোড সময় : ০৫:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬