০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

  • আপলোড সময় : ০৯:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 12

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোতে প্রচলিত ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবিতে শিক্ষার্থী প্ল্যাটফর্ম ‘অবরোধবাসিনী’ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। সংগঠনটি দাবি করেছে, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা অবস্থান কর্মসূচি ও কঠোর আন্দোলনের ঘোষণা দেবে।

সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সংহতি সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। বক্তারা রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ছাত্রী হলের প্রবেশ নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক ও নারীর স্বাধীন চলাচলের প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেন।

‘অবরোধবাসিনী’র তিন দফা দাবির মধ্যে রয়েছে—ছাত্রী হলে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রচলিত সান্ধ্য আইন বাতিল করে ২৪ ঘণ্টা নিরাপদ যাতায়াত নিশ্চিত করা; বৈধ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে সব ছাত্রীকে যেকোনো ছাত্রী হলে প্রবেশ এবং অনুমতি নিয়ে রাতযাপনের সুযোগ দেওয়া; এবং ছাত্রীদের মা, বোনসহ নারী স্বজনদের হলে প্রবেশের অধিকার নিশ্চিত করা।

বক্তারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০৫ বছর পরেও নারীদের চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তারা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর একাধিকবার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সংহতি জানান এবং দাবি করেন, নারীদের চলাচলের ওপর বিধিনিষেধ অবিলম্বে তুলে নিতে হবে। ‘অবরোধবাসিনী’ জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসন যদি তাদের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী নগরীতে কথিত সাংবাদিক ইয়াবাসহ গ্রেফতার

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আপলোড সময় : ০৯:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬