০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সংসদে প্রশ্ন তুললেন আব্দুল হান্নান মাসুদ

  • আপলোড সময় : ০১:০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 13

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সরিয়ে নেওয়া এবং সাইবার হামলার অভিযোগ তুলে সরকারের ভূমিকা সম্পর্কে জানতে চান।

হান্নান মাসুদ বলেন, সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছিল, তা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর সরিয়ে ফেলা হয়েছে। একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে নিয়ে ‘ডেইলি ওয়াদা’ সংবাদ প্রকাশের পরও সংবাদটি সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, চ্যানেল ওয়ান-এ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর সাইবার হামলার শিকার হয়। এর ফলে ওই প্রতিবেদনটি অনেকদিন ধরে পাওয়া যায়নি।

হান্নান মাসুদ প্রশ্ন করেন, এসব ঘটনার মাধ্যমে জনমনে কি সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা গলা চিপে ধরার অনুভূতি তৈরি হচ্ছে?

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমানে গণমাধ্যম অতীতের যেকোনও সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে। তিনি দাবি করেন, সরকার সংবাদমাধ্যমের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ করছে না।

প্রতিমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার হস্তক্ষেপ করে না। যদি কোনো সংবাদ পরিবেশনকারী সংবাদটি সঠিক নয় মনে করেন, তবে তারা তা সরিয়ে নিতে পারেন, যা সরকারের হস্তক্ষেপের আওতায় পড়ে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সংসদে প্রশ্ন তুললেন আব্দুল হান্নান মাসুদ

আপলোড সময় : ০১:০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬