০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৫ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা, তাপমাত্রা কমার ইঙ্গিত

  • আপলোড সময় : ০৩:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 14

দেশে মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আগামী ৫ দিন বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক পূর্বাভাসে এ তথ্য জানান। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

রোববারের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করার আহ্বান রাশেদ খাঁনের

আগামী ৫ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা, তাপমাত্রা কমার ইঙ্গিত

আপলোড সময় : ০৩:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬