০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডের পাহাড়ে তাপমাত্রার নতুন রেকর্ড

  • আপলোড সময় : ১১:৪১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 13

সুইজারল্যান্ডের পাহাড়ি এলাকাগুলোতে চলমান তাপপ্রবাহের মধ্যে রেকর্ড তাপমাত্রা দেখা দিয়েছে। দেশটির সম্প্রচারমাধ্যম সুইসইনফোর এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

বার্ন ক্যান্টনের মেইরিঙ্গেনে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার উচ্চতায় রোববার তাপমাত্রা ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা আগস্ট মাসে শহরটির জন্য নতুন সর্বোচ্চ রেকর্ড।

দেশটির আবহাওয়া সংস্থা মেটিওসুইস জানিয়েছে, পাহাড়ি এলাকাতেও অস্বাভাবিক গরম অনুভূত হওয়ায় সুইজারল্যান্ডের অধিকাংশ এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

রোববার সান্তিস পর্বতে সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৫০২ মিটার উচ্চতায় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস, ১ হাজার ১৩ মিটার উচ্চতার এনগেলবার্গে ২৯ ডিগ্রি এবং ১ হাজার ২০৫ মিটার উচ্চতার দাভোসে ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সান্তিস, এনগেলবার্গ ও দাভোস তিন জায়গাতেই রোববারের তাপমাত্রা দৈনিক সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে, যা ইউরোপের চলমান তাপপ্রবাহের তীব্রতা ও বিস্তারের ইঙ্গিত দেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল

সুইজারল্যান্ডের পাহাড়ে তাপমাত্রার নতুন রেকর্ড

আপলোড সময় : ১১:৪১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬