০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য

  • আপলোড সময় : ০২:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • 6

নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ এবারও এইচএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা যায়, কলেজটির ১৫৫২ পরীক্ষার্থীর মধ্যে ১৫৫১ জন পাস করেছে।

এদের মধ্যে ৫৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা শতকরা ৯৯.৯৪% পাশের হার নির্দেশ করে। কলেজ সূত্রে জানা যায়, চলতি বছর ১৫৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে, এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে না পারায় অকৃতকার্য হন।

বিজ্ঞান বিভাগ থেকে ১০৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৯৪ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন পরীক্ষার্থী শতভাগ পাশের পাশাপাশি ৬৯ জন জিপিএ-৫ অর্জন করেছে। মানবিক শাখা থেকে ৩১১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশসহ ৯৮ জন জিপিএ-৫ পেয়েছে।

উল্লেখ্য, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে। ২০০৮ সালে প্রথম ফলাফলে ৯৯% পাশের হার, ২০০৯ সালে ঢাকা বোর্ডে পঞ্চম এবং সমগ্র বাংলাদেশে ষষ্ঠ স্থান, ২০১০ সালে চতুর্থ স্থান অর্জন করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য

আপলোড সময় : ০২:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬