০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বোর্ডের ৩৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফেল করেছে

  • আপলোড সময় : ০৫:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • 8

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

ফলাফল অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি, সেগুলোর মধ্যে রয়েছে বগুড়ার তসলিম উদ্দিন তরফদার কলেজ, ধুনটের গোসাইবাড়ি মহিলা কলেজ, নওগাঁ জেলার সাংসইল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ, নাটোরের বঙ্গবন্ধু সাইন্স অ্যান্ড ইনফরমেশন বিএম ইনস্টিটিউট, রাজশাহীর বেলপুকুর মহিলা কলেজ এবং পাবনার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজ।

অন্যদিকে, বোর্ডের আওতাধীন ৮টি জেলার মধ্যে মাত্র ৯টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করার গৌরব অর্জন করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বগুড়ার বিএএফ শাহীন কলেজ, পাবনা ক্যাডেট কলেজ এবং রাজশাহী ক্যাডেট কলেজ।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী জানান, ফেল করা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের বোর্ডে তলব করা হবে এবং চলতি সপ্তাহের মধ্যেই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানগুলোর ঘাটতি শুধরে নেওয়ার জন্য এক বছর সময় দেওয়া হবে এবং পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

রাজশাহী বোর্ডের ৩৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফেল করেছে

আপলোড সময় : ০৫:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬