০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির গাদ্দারি বুঝতে পারেনি এনসিপি: ইসলামী ছাত্রশিবির সভাপতি

  • আপলোড সময় : ০৭:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • 6

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, এনসিপি গণভোট নিয়ে বিএনপির গাদ্দারি বুঝতে পারেনি। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সাদ্দাম বলেন, সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ব্যাপারে নানা উল্টাপাল্টা কথা বলেছিল এবং বিএনপি দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছে। তিনি দাবি করেন, বিএনপি গণভোট ও জাতীয় নির্বাচন একই সঙ্গে হলে গাদ্দারি করবে।

তিনি আরও বলেন, এনসিপি বিষয়টি বুঝতে পারেনি এবং অন্যান্য রাজনৈতিক দল বিএনপির সুরে সুর মিলিয়েছিল। জামায়াতে ইসলামী আন্দোলন করলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তবে বিএনপির বিরুদ্ধে জনগণকে প্রতারণার অভিযোগ তোলেন সাদ্দাম।

সাদ্দাম বলেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণকে চিনতে পারেনি। তিনি দাবি করেন, জনগণের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে বিতাড়িত করা সম্ভব হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের ওপর হামলার ঘটনা বৃদ্ধি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে

বিএনপির গাদ্দারি বুঝতে পারেনি এনসিপি: ইসলামী ছাত্রশিবির সভাপতি

আপলোড সময় : ০৭:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬