১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমির হামজার হলফনামায় তথ্যের গরমিল, প্রার্থিতা বাতিলের আবেদন

  • আপলোড সময় : ০৮:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 3

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনি হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যের অসংগতি এবং গোপন তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। সিরাজুল ইসলাম নামের এক ভোটার মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এ সংক্রান্ত আবেদন জমা দেন।

আবেদনে আমির হামজার ব্যাংক হিসাব, নগদ অর্থ, স্থাবর-অস্থাবর সম্পদ, স্ত্রীর সম্পদ, বাড়িভাড়া থেকে আয়, গাড়ির মূল্য, পারিবারিক ব্যয় ও নির্বাচনি ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারী দাবি করেছেন, নির্বাচনি হলফনামায় প্রদত্ত তথ্যের সঙ্গে আয়কর রিটার্ন ও অন্যান্য নথির মধ্যে অসংগতি রয়েছে।

বিশেষ করে, ব্যাংক হিসাবে থাকা অর্থের পরিমাণ এবং নগদ অর্থের বিবরণে অমিল রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আয়কর রিটার্নে ব্যাংক ব্যালেন্স শূন্য দেখানো হলেও সংশ্লিষ্ট সময়ে ব্যাংকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ থাকার তথ্য পাওয়া গেছে।

এছাড়া, আমির হামজার স্ত্রীর আয়কর রিটার্ন, তার নামে থাকা সম্পদ এবং সংসদ সদস্যের নিজ নামে থাকা আবাসিক প্লটের তথ্য যথাযথভাবে প্রকাশ করা হয়েছে কি না, তা নিয়েও আপত্তি জানানো হয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়েছে যে, হলফনামায় উল্লেখ করা স্বর্ণের পরিমাণ ও অন্যান্য সম্পদের বিবরণেও অসংগতি রয়েছে। এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

আমির হামজার হলফনামায় তথ্যের গরমিল, প্রার্থিতা বাতিলের আবেদন

আপলোড সময় : ০৮:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬