০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর

  • আপলোড সময় : ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 8

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় শূন্য পাস কিংবা আশঙ্কাজনকভাবে কম পাসের হার থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী রোববার (১ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান। তিনি শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। গত বছর এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি, ফলে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

অন্যদিকে, এ বছরের পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করেছে—এমন প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ১৩৯টি, যা সার্বিক ফলে অসন্তোষজনক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুপাতের তুলনায় অনেকটাই কম।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর

আপলোড সময় : ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬