১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে দুই বছর লাগবে: বাণিজ্যমন্ত্রী

  • আপলোড সময় : ১২:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২৪ নিউজটি পড়া হয়েছে

দেশের চলমান গ্যাস সংকট কাটাতে এবং জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে একটি কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে জ্বালানি সংকটের চ্যালেঞ্জ এখন স্পষ্ট এবং এ পরিস্থিতি থেকে স্থায়ীভাবে উত্তরণে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে যে সময় প্রয়োজন, তা দিতে হবে।

তিনি আরও বলেন, সংকট মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো জরুরি।

এদিকে, দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদ্যালয়ে ফেরেননি ১২ শিক্ষক, ইউএনওর সতর্কতা অমান্য

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো নির্মাণে দুই বছর লাগবে: বাণিজ্যমন্ত্রী

আপলোড সময় : ১২:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬