১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানমন্ত্রী: ৯ বিমান কেনায় অনিয়মের তদন্ত হবে

  • আপলোড সময় : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 10

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ৯টি নতুন উড়োজাহাজ কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

আজ রোববার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল চালুর নামে একটি ভবন উদ্বোধন করা হয়েছিল, কিন্তু এর অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন হয়নি।

মন্ত্রী আরও জানান, তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমান সরকার এই টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে এবং এটি চালু হলে দ্বিগুণ যাত্রী যাতায়াত সম্ভব হবে।

এছাড়া, সুলতানা আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনালের কার্যক্রমের ৫৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটের সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি

বিমানমন্ত্রী: ৯ বিমান কেনায় অনিয়মের তদন্ত হবে

আপলোড সময় : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬