০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যানসার থেকে সুস্থ হতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে: নওমান ইজাজ

  • আপলোড সময় : ১০:৫৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 3

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা নওমান ইজাজ জানিয়েছেন, ক্যানসার থেকে সুস্থ হতে পবিত্র কুরআনের ‘সূরা আর রহমান’ তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে অংশ নিয়ে তিনি এই অভিজ্ঞতা শেয়ার করেন।

নওমান ইজাজ বলেন, ২০২৪ সালের জুনে তার লিংফোমা ও টিউমার শনাক্ত হয়। একটি টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হলেও, তিনি নিয়মিত সূরা আর রহমান তিলাওয়াতের মাধ্যমে মানসিক ও আধ্যাত্মিক শক্তি পেয়েছেন।

তিনি স্মৃতিচারণ করে বলেন, রোগ শনাক্ত হওয়ার দিন তার বন্ধু গোহর বাট তাকে সূরা আর রহমান পাঠ করার পরামর্শ দিয়েছিলেন। এরপর থেকে তিনি নিয়মিত সূরা তিলাওয়াত করতে শুরু করেন এবং চিকিৎসকরা আর কোনো টিউমার খুঁজে পাননি।

নওমান ইজাজ বিশ্বাস করেন, সূরা আর রহমান তার সুস্থতার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ। তিনি মরণব্যাধি ক্যানসারের চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া ছাড়াই সুস্থ হয়ে ওঠার জন্য ঐশ্বরিক অলৌকিকত্ব ও প্রার্থনাকে কৃতিত্ব দেন।

এছাড়া, তিনি এই অভিজ্ঞতাকে জীবনের অন্যতম গভীর ও পরিবর্তনকারী অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন। নওমান ইজাজ পাকিস্তানের অন্যতম সেরা ও প্রভাবশালী অভিনেতা হিসেবে পরিচিত, যিনি প্রায় পৌনে দুইশ’র বেশি টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানকে একাকী কারাবাসে না রাখার নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের

ক্যানসার থেকে সুস্থ হতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে: নওমান ইজাজ

আপলোড সময় : ১০:৫৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬