০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৬:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • 15

গত ৯ আগস্ট প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর মামলাটি নতুন করে আলোচনায় এসেছে।

মামলায় প্রথমবারের মতো কোনো আসামি গ্রেফতার হওয়ায় সালমান শাহের ভক্তরা ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সালমানের অসংখ্য ভক্ত এতে অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত মৃত্যুর রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে ভক্তরা প্রশ্ন করেন, তিন দশক পেরিয়ে গেলেও কেন এই মৃত্যুর রহস্যের চূড়ান্ত সমাধান হয়নি? তারা নতুন তদন্তের সুযোগকে হাতছাড়া না করার আহ্বান জানান।

গ্রেফতার হওয়া অভিনেতা ডনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ তথ্য বের করার দাবি ওঠে। একই সঙ্গে মামলায় অভিযুক্ত সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, রিজভী, লুসিসহ অন্যদের দ্রুত আইনের আওতায় এনে তদন্তের দাবি জানান ভক্তরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল

সালমান শাহ হত্যা মামলায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ০৬:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬