বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম। এই ঘোষণার পর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।
জয় তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, হিরো আলমের ইচ্ছাগুলো জনসম্মুখে প্রকাশ পায় এবং সেগুলো সংবাদে পরিণত হয়। তিনি বলেন, "আমি উপলব্ধি করে লিখেছিলাম ফাইনালি কোনো মানুষ তার যোগ্যতার চেয়ে বেশি মূল্যায়িত কখনো হয় না। হিরো আলম ও তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়িত হয়েছেন।"
হিরো আলমকে খোঁচা দিয়ে জয় আরও লেখেন, "বেচারির দুর্ভাগ্য এই জায়গাতেও তার এক নাম্বার পজিশনটি স্থায়ী হচ্ছে না।" তিনি উল্লেখ করেন, দেশে প্রতিযোগিতা অত্যন্ত বেশি এবং কেউ এক নম্বর হতে চাইলে সেটি কঠিন।
সবশেষে জয় লেখেন, "একদিক থেকে আমরা বেঁচে গেছি, যখন হিরো আলমকে সংস্কৃতি অঙ্গনের লোক ভাবা হতো। এখন তাকে রাজনৈতিক অঙ্গনের লোক ভাবা হয়।"

























