০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের বাকেরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ০৪:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 5

বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪ টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হতে থাকেন।

বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া ও অন্যান্য নেতারা।

আলোচনা সভা শেষে ১০ সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সার্কিট হাউসে উইপোকা, বিরোধীদলীয় উপনেতা মধ্যরাতে চলে গেলেন

বরিশালের বাকেরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপলোড সময় : ০৪:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬