০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে দুই পরিবার ৮ দিন ধরে অবরুদ্ধ, অভিযোগ দখলের চেষ্টা

  • আপলোড সময় : ০১:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 6

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ২৫ আগস্ট রাতের আঁধারে বসতবাড়িতে জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে দুইটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নারী ও শিশু সহ পরিবারের সদস্যরা ৮ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

ঘোড়াশাল গ্রামের আবদুর রশিদ মোল্লার ছেলে আমানুল ইসলাম ও মহসিন মিয়ার সাথে প্রতিবেশী জিয়া উদ্দিন ও দেলোয়ার মাষ্টারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ২৫ আগস্ট রাতে জিয়া উদ্দিনের অনুসারীরা বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দুই পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখে।

মহসিন মিয়া জানান, তাদের পরিবার প্রায় ১০০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছে। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী জিয়া উদ্দিন মাঝে মাঝে তাদের হুমকি দিচ্ছেন এবং বাড়ি দখল করতে চান। মহসিনের স্ত্রী বলেন, তাদের ঘরের চারপাশে বেড়া দিয়ে বন্দি করে রাখা হয়েছে এবং তারা খুব কষ্টে জীবনযাপন করছেন।

শ্রমিকদল নেতা আমানুল ইসলাম জানান, তারা আদালতে মামলা দায়ের করেছেন এবং আদালত ১৩ আগস্ট ১৪৫ ধারা জারি করেছে। কিন্তু ২৫ আগস্ট রাতে জিয়া উদ্দিন ও তার অনুসারীরা আদালতের আদেশ উপেক্ষা করে তাদের বাড়ি দখল করে নেয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মামলার তদন্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাকিব হাসান খান জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে নাসীরুদ্দীন পাটওয়ারীর আক্রমণের অভিযোগ

মুরাদনগরে দুই পরিবার ৮ দিন ধরে অবরুদ্ধ, অভিযোগ দখলের চেষ্টা

আপলোড সময় : ০১:০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬