১১:২২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ১৪ কেজি আইস ও ইয়াবাসহ এক যুবক আটক

  • আপলোড সময় : ১০:৩১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 1

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবাসহ একজন যুবককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি কাঠের বোটও জব্দ করা হয়।

আজ বুধবার দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটক যুবকের নাম মোহাম্মদ মোস্তফা (২২), তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে।

কমান্ডার আরাফাত হোসেন জানান, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে—এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীর যৌথ উদ্যোগে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে গেলে তাদের বোটে তল্লাশি চালিয়ে আইস ও বিদেশি মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কোস্টগার্ড সদস্যরা মোস্তফাকে তল্লাশি করে ৫ হাজার ইয়াবাসহ আটক করেন। জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া, আইসের মালিক সনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দুর্নীতিবাজদের নির্বাচনে ঠেকাতে কার্যকর কৌশল নিতে হবে: জালালুদ্দীন আহমদ

টেকনাফে ১৪ কেজি আইস ও ইয়াবাসহ এক যুবক আটক

আপলোড সময় : ১০:৩১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬