০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর থেকে মাদারীপুরে যুবককে হত্যা: ২৭ দিন পর কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ০৯:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 1

গাজীপুর থেকে মাদারীপুরে নিয়ে গিয়ে যুবক সৌরভ আহমেদ (২০) কে হত্যার ২৭ দিন পর তার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সদর মেট্রো থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রবিউল ইসলাম ও মো. শাহিন।

পুলিশ জানায়, সৌরভ ৩ আগস্ট গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর থেকে নিখোঁজ হন। তার মা মোছা. কাকলী বেগম সদর থানায় নিখোঁজ ডায়েরি করেন। প্রাথমিক তদন্তে পুলিশ কিছু রহস্যজনক তথ্য পায় এবং পরে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে সৌরভের সর্বশেষ অবস্থান শনাক্ত করে। এ ঘটনায় সৌরভের মা বাদী হয়ে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলা করেন।

মামলার তদন্তে পুলিশ মাদারীপুরের টেকেরহাট ও সাতক্ষীরা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহিনকে রাজৈরের টেকেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সৌরভ ছিল রবিউল ইসলামের শ্যালক। সৌরভের ছোট বোন নূপুরের সঙ্গে রবিউলের চার বছর আগে বিয়ে হয়। পরে নূপুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সৌরভের বন্ধু জাহাঙ্গীরের সঙ্গে, যা রবিউলের ক্ষোভের কারণ হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ৩ আগস্ট সৌরভকে গাজীপুর থেকে মাদারীপুরের টেকেরহাটে নিয়ে যাওয়া হয়। সেখানে শাহিনকে ৮ হাজার টাকার বিনিময়ে হত্যার চুক্তি দেওয়া হয়। ঐ দিন রাত ৯টা থেকে ১০টার মধ্যে সৌরভকে চাপাতি দিয়ে হত্যা করা হয় এবং পরে লাশ গুমের উদ্দেশ্যে টুকরো করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম ও শাহিনের দেখানো মতে ঐ ডোবা থেকে সৌরভের কঙ্কালের অংশবিশেষ ও পরিধেয় বস্ত্র উদ্ধার করা হয়। সদর থানা ওসি মো. আমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে মোট চার জন অংশ নিয়েছে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হলে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সারসংকট: চাহিদা ও সরবরাহে সামঞ্জস্যের প্রয়োজন

গাজীপুর থেকে মাদারীপুরে যুবককে হত্যা: ২৭ দিন পর কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ২

আপলোড সময় : ০৯:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬