০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান মঈন খানের

  • আপলোড সময় : ০৫:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 4

বিএনপির ৪৮ বছরের ইতিহাস ও দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড আবদুল মঈন খান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে। এই আদর্শকে ধারণ করেই বিএনপি দীর্ঘ ৪৮ বছর ধরে রাজনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অর্থনীতিতে উৎপাদন ও উন্নয়নের রাজনীতির সূচনা করেছিলেন। তার সময় অর্থনীতিকে উন্মুক্ত করার পাশাপাশি তৈরি পোশাকশিল্প ও বৈদেশিক কর্মসংস্থানের বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়।

মঈন খান বলেন, নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রেও জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবদুল মোমেন খানের অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি বিএনপির প্রাথমিক সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

আবদুল মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করি।

Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক আলোচনা তীব্র

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান মঈন খানের

আপলোড সময় : ০৫:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬